ঘরের বাতাস বিশুদ্ধ রাখবে আরও ৫টি ইনডোর গাছ (পর্ব ২)

আরেকা পাম (Areca Palm)
বোস্টন ফার্ন (Boston Fern)
উইপিং ফিগ (Weeping Fig)
গার্বেরা ডেইজি (Gerbera Daisy)
তুলসী (Tulsi)

অক্সিজেন উৎপাদনকারী ইনডোর গাছ

  প্রথম পর্বে আমরা পাঁচটি জনপ্রিয় ইনডোর গাছ সম্পর্কে জেনেছি। এবার জানব আরও পাঁচটি কার্যকর গাছ সম্পর্কে, যেগুলো ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে।

৬. আরেকা পাম (Areca Palm) – একটি অত্যন্ত জনপ্রিয় ও দৃষ্টিনন্দন ঘরোয়া উদ্ভিদ, এর লম্বা, পালকযুক্ত পাতার জন্য সবার কাছে পরিচিত। এটি ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ করতে (যেমন: ফর্মালডিহাইড ও জাইলিন দূর করতে) কাজ করে।

৭. বোস্টন ফার্ন (Boston Fern) – এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও সুন্দর ইনডোর এবং ঝুলন্ত গাছ। এর উজ্জ্বল সবুজ, লম্বা এবং নিচের দিকে ঝুলে থাকা পাতা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ করতে কাজ করে

৮. উইপিং ফিগ (Weeping Fig) – উইপিং ফিগ বাড়ীর জন্য একটি জনপ্রিয় উদ্ভিদ। এটি সাধারণত এর দৃষ্টিনন্দন, চকচকে সবুজ পাতা্র এবং বাঁকানো ডালের গাছ (houseplant)। গাছটি ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ করতে কাজ করে।

৯. গার্বেরা ডেইজি (Gerbera Daisy) – Gerbera daisies are bright, cheerful flowers They thrive in areas that get bright morning sun and afternoon shade. They are growing indoors or out, এটি ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ করতে কাজ করে।

১০. তুলসী (Tulsi) –

একটি অত্যন্ত পরিচিত ঔষধি ও সুগন্ধী গাছ সর্দি, কাশি ও জ্বর নিরাময়ে এটি মহৌষধ হিসেবে কাজ করে। হিন্দু ধর্মে একে পবিত্র উদ্ভিদ হিসেবে পূজা করা হয়।
তুলসীর ভেষজ গুণাগুণ এবং এর ব্যবহার
১. ঔষধি গুণাবলি:
  • সর্দি ও কাশি: তুলসী পাতার রস, মধু এবং আদা একত্রে মিশিয়ে খেলে সর্দি-কাশি ও কফ দূর হয়।
  • জ্বর ও গলাব্যথা: তুলসী পাতা ও এলাচ পানিতে ফুটিয়ে পান করলে এবং গড়গড়া করলে জ্বর ও গলাব্যথা উপশম হয়।
  • মানসিক চাপ: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-সি মানসিক চাপ কমাতে এবং শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • দাঁতের স্বাস্থ্য: তুলসী পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দাঁত ও মাড়ি সুস্থ রাখে।

ইনডোর গাছের সহজ পরিচর্যা
প্রয়োজনমতো পানি দিন।পর্যাপ্ত আলো নিশ্চিত করুন।
অতিরিক্ত পানি এড়িয়ে চলুন। নিয়মিত শুকনো পাতা পরিষ্কার করুন।
টব পরিষ্কার রাখুন।
শেষ কথা

ঘরের বাতাস ভালো রাখতে শুধু গাছই নয়, নিয়মিত জানালা খুলে বাতাস চলাচলের সুযোগও রাখতে হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি। তবে এই ইনডোর গাছগুলো আপনার ঘরে প্রাকৃতিক সৌন্দর্য এবং সতেজতার ছোঁয়া যোগ করবে।

Leave a Reply

Scroll to Top

Discover more from BR Creatives

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading